বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওড়িশার পুরীর রথযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা জারি ভারতের সুপ্রিম কোর্টের

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ২.৫৮ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণের জেরে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরীর রথযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। রথযাত্রা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে।

এতে পরিস্থিতি খারাপ হতে পারে। সেই আশঙ্কা করেই রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত।আগামী ২৩ জুন হওয়ার কথা ছিল রথযাত্রার। তার আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

প্রসঙ্গত বলা যেতে পারে কয়েকদিন আগে, মানুষের বদলে হাতি দিয়ে রথ টানার কথা ভেবে দেখছিল রথযাত্রার সংগযঠকরা। প্রাচীন কালে, হাতি দিয়ে রথ টানার রীতি ছিল। তাই প্রশাসনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু, সুপ্রিম কোর্টের রায় সব জল্পনা ও আশঙ্কার অবসান ঘটল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com