বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া থেকে ৩৩টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমানবাহিনী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১০.০৮ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

ভারত-চীন সামরিক উত্তেজনা ও সংঘাতের মধ্যেই রাশিয়া থেকে আরও ৩৩টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমানবাহিনী। প্রস্তাব অনুযায়ী, ১২টি ‘সুখোই’ ও ২১টি নতুন ‘মিগ-২৯এস’ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের কথা দেশটির কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় বিমানবাহিনী ইতোমধ্যেই অত্যাধুনিক এসব যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতেই কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পত্র পাঠানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্রের বরাতে নিউজ এইটিনের খবরে বলা হচ্ছে, প্রস্তাবটি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৫ হাজার কোটি রুপির ওই বিশাল প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

প্রস্তাবপত্রে বলা হয়েছে, রাশিয়া থেকে আরও যুদ্ধবিমান কেনার পাশাপাশি মিগ-২৯এস যুদ্ধবিমান ক্রয়ের চলতি চুক্তিতেও কিছু পরিবর্তন হবে। ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারতীয় বিমানবাহিনী।

যুদ্ধবিমান সম্বন্ধীয় সব উপকরণ ও যাবতীয় প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে করা হয় কেন্দ্রীয় সরকারে পাঠানো প্রস্তাবে এমন পরামর্শও দিয়েছে বিমানবাহিনী। যাতে না কোনও সমস্যা তৈরি হয় এর জন্য তাদের এই সতর্কতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com