মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সীতাকুন্ডে ৭২ লাখ টাকার সোনার বারসহ এক যুবক আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৯.২০ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে ১২টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৭২ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার সকালে সীতাকুন্ড মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা ১২টি সোনার বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে ভাটিয়ারী বাস স্টেশনে অভিযান চালিয়ে গৌতম বণিক (৩৫) নামের এক যুবককে আটক করে। এ সময় সে ভাটিয়ারী বাস স্টেশনে ঢাকামুখী বাসের জন্য অপেক্ষ করছিল। তার দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। প্রত্যেকটি বারের ওজন আনুমানিক ১০ ভরি। সে হিসেবে আটক সোনার বাজার মূল্য ৭২ লাখ টাকা হতে পারে বলেও জানান ওসি।
আটককৃত গৌতম ফেনী জেলার ফুলগাজী পৌরসভার ৯নং ওয়র্ডের ফনিলাল বণিকের পুত্র। বর্তমানে সে চট্টগ্রামের হাজারী গলির মিয়া শপিং কমপ্লেক্সে অবস্থিত চন্দন সেনের দোকানে কাজ করছে।
এ বিষয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com