মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ডিএমপি’র ভ্রাম্যমান আদালত ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৯.১৩ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীতে ১৭ ব্যক্তি ও ২১ প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমান আদালত।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ না করায় ডিএমপি’র সদস্যরা রাজধানী জুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই জরিমানা করেছে।
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত বুধবার রাজধানীর রমনা, কলাবাগান, রামপুরা ও ডেমরায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ মামলায় ২১টি প্রতিষ্ঠান ও ১৭ জনের কাছ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ২শ টাকা জরিমানা আদায় করে।
আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে রমনা থানা এলাকায় ৬ জনকে ৬টি মামলায় ৩৯ হাজার টাকা এবং কলাবাগান থানা এলাকায় ৬টি দোকানকে ৬টি মামলায় ১১শ টাকা জরিমানা করা হয়েছে। রামপুরা থানা এলাকায় ৫ টি দোকানে ৫টি মামলায় ৩ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ডেমরা থানা এলাকায় ১১জনকে ১১টি মামলায় ১৯শ টাকা, ৫টি মামলায় ৫টি দোকানকে ১১ হাজার টাকা এবং গুলশানে ৫টি মামলায় ৫টি দোকানের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com