বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফকিরেরপুলে আরামবাগ ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৯.০১ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজধানীর ফকিরেরপুলের আরামবাগ ক্লাবের ছাদ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালের পর লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে কেন বা কীভাবে তিনি খুন হলেন এবং লাশটি সেখান কীভাবে গেল সেই তথ্য জানাতে পারেনি পুলিশ।

বিকেলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এই তথ্য জানান। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি সাইফুল ইসলামের নিথর দেহ পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাক আরো বলেন, ‘সাইফুল ইসলাম থাকেন সাভারে। করেন রাজমিস্ত্রির কাজ। গ্রামের বাড়ি নোয়াখালী। বাবার নাম মানিক মিয়া। কিন্তু সাইফুল ইসলাম আরামবাগ ক্লাবের ছাদের উপর কেন গেলেন বা কে তাঁকে সেখানে নিয়ে গেল, তা আমরা এখনো জানতে পারিনি। আবার তিনি করোনায় মারা গেলেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে- তাও বুঝতে পারছি না। আমরা ব্যাপারটা নিয়ে তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

উপপরিদর্শক বলেন, ‘তবে মৃত ব্যাক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ব্যাপারে আরামবাগ ক্লাবের লোকজনও কিছু জানে না। কাল লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এই ব্যাপারে অনেক তথ্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com