বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় দু হাজারেরও বেশি মানুষের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১১.৫৮ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

১১ হাজার ছাড়িয়ে গেল ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা। শুধু তা-ই নয়, উদ্বেগ বাড়িয়ে দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হল দু’হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত সাড়ে তিন লক্ষেরও বেশি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে দু’হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর নিরিখে যা এখও অবধি সর্বোচ্চ। এই বৃদ্ধির জেরে ১০ হাজারের গণ্ডি পার করল মৃত্যুর সংখ্যা। দেশে এখনও অবধি মোট ১১ হাজার ৯০৩ জন প্রাণ হারিয়েছে করোনার কারণে।১১ হাজারের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪০৯ জন মারা গিয়েছেন সেখানে। মৃত্যু বাড়ছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এই বৃদ্ধির জেরে গুজরাতকে ছাপিয়ে মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল দিল্লি (১,৮৩৭)। গুজরাত মারা গিয়েছেন এক হাজার ৫৩৩ জন। তামিলনাড়ুতে ৫২৮ জন। মৃত্যুর নিরিখে দেশের পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে এখনও অবধি ৪৯৫ জন মারা গিয়েছেন কোভিডে। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৪৭৬), উত্তরপ্রদেশ (৪১৭), রাজস্থান (৩০৮), তেলঙ্গানা (১৯১), হরিয়ানা (১১৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com