বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৯.৪০ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান ঠাকুরগাঁও থেকে:ঠাকুরগাঁওয়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দবিরুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।নিহত দবিরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রির। পুলিশ জানায়, বিকেলে কাজ শেষ করে বাইসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন দবিরুল ইসলাম। পথিমধ্যে সত্যপীর ব্রিজ এলাকায় পৌঁছলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেলে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দবিরুল ইসলাম মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দবিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com