বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে হাজার মানুষের চলাচলের ভোগান্তি বর্ষার সময়

  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০, ৭.৫৭ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে অবৈধ ইটভাটার করণে একটি সড়কের  স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার মানুষের ভোগান্তি পড়তে হয় বর্ষার সময়। এমন অভিযোগ এনে ও সড়কটি পাকা করনের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি পাকা করার আশ্বাস দেন।
সোমবার(১৫জুন) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব ঝাড়াখালী নামন স্থানে সড়কে মানববন্ধন করেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালী এলাকায় হোছেন ব্রিকস আমতলী(এইচবিএ) নামের একটি ইটবাটা স্থাপন করেন মো.হোছেন নামের এক ব্যক্তি। এই ব্রিকসটির শুরু থেকে এলাকার পরিশের ক্ষতির কথা চিন্তা করে এটায় বাধা দেন স্থানীয়রা। সেই বাঁধা উপেক্ষা করে ঐ অবৈধ ভাবে ইটভাটা স্থাপন করেন হোছেন। পাশাপাশি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ ছয়টি গ্রামের ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র মাটির সড়ক দিয়ে ঐ ইটভাটার মালামাল নেওয়ার জন্য ট্রাক ও মাহিদ্রা চলাচল করতে থাকে। এতে করে সড়কটির বর্ষার সময় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে । ভোগান্তিতে পড়ে ঐ সব এলাকার সাধারণ মানুষের জনজীবন। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি পাকা করণের আশ্বাস দিয়েছেন।
মানবন্ধনে একাধীক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,এই ইটভাটার কারণে এই সড়কটি দিয়ে চলচল করতে পারছিনা।এই সড়ক দিয়ে আমাদের প্রতিদিন জীবনজীবিকার তাগিদে ছুটে চলতে হয়। এই বর্ষার সময় আমাদের সবকিছু থেমে যায়। তাই প্রশাসনের কাছে দাবি ইটভাটা বন্ধ করে এই সড়কটি পাকা করে দেয় তাহলে ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র উপায় হবে।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. ছিদ্দিকুর রহমান বলেন,বিভিন্ন সময়ে এই অবৈধ ইটভাটার বিষয়ে প্রশাসনের বলেও কোনো সমাধান পাইনি।এখন ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে আছে। এই সড়কটি পাকা করে দিলে ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে।
মানবন্ধনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বারেক মাঝি অভিযোগ করে বলেন, এই মাটির সড়কটি দিয়ে এ এলাকার প্রায় ২০ হাজার মানুষের চলাচল। এই ইটভাটার ট্রাক-মাহিদ্রা চলাচলের কারণে সড়কটি এখন বেহাল দশা। প্রশাসনের দাবি জানাচ্ছি যাতে এই রাস্তাটি পাকায় হয়।
এবিষয়ে হোসেন ব্রিকস আমতলী(এইচবিএ) মালিক মো.হোসেন বলেন সড়কটি মানুষের চলাচলের জন্য প্রায় ১ লাখ ইট দেওয়া হয়েছে।যাতে করে ট্রাক-মাহিদ্রা চলাচলে কোনো ক্ষতি যাতে না হয়।
তালতলী প্রকৌশলী আহম্মেদ আলী বলেন,খোঁজখবর নিয়ে সড়কটি খুব দ্রুত পাকা করণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে ।
এবিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন,সড়কের ক্ষতি করে কোনো ইটভাটা চলতে পারবেনা। সাধারণ মানুষ তাদের ভোগান্তির কথা উল্লেখ করে লিখত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com