বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মালয়েশিয়া অভিমুখী রোহিঙ্গারা এখনও সাগরে ভাসমান অবস্থায় রয়েছেন

  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২০, ১০.৩৩ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

সাগর পথে ইঞ্জিন নৌকায় করে প্রায় ৩শ’ রোহিঙ্গা জুনের প্রথম সপ্তাহে মালয়েশিয়া পৌঁছানোর পরে দেশটি তাদের প্রবেশ প্রত্যাখ্যান করায় ওই রোহিঙ্গারা এখনও সাগরে ভাসমান অবস্থায় রয়েছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডও তাদের গ্রহণে অসম্মতি জানায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইসসিআর এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ওই ভাসমান রোহিঙ্গাদের কেউই গ্রহণ করতে না চাওয়ায় শুক্রবার পৃথক পৃথক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে। হিউম্যান রাইটস্ ওয়াচ মালয়েশিয়া ও থাইল্যান্ড সরকারের প্রতি ওই ভাসমান রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, ওই রোহিঙ্গারা বর্তমানে থাইল্যান্ডের একটি দ্বীপের কাছাকাছি সাগরে ভাসমান অবস্থায় রয়েছেন।

এদিকে, গত ৮ জুন মালয়েশীয় কর্তৃপক্ষ অপর একটি নৌকায় করে যাওয়া ২৯৬ জন রোহিঙ্গাকে প্রবেশের অনুমতি দেয়। দেশটির কর্তৃপক্ষ জানায়, ওই নৌকাটি সাগরে ভেঙ্গেচুড়ে যায়। পরে ওই রোহিঙ্গাদের গ্রহণে মালয়েশিয়া বাংলাদেশকে অনুরোধ জানালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অসম্মতি জানিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের কোন দায়-দায়িত্বের মধ্যে পড়ে না। উল্লেখ্য, এই মে মাসের প্রথম সপ্তাহে সাগরে ভাসমান অবস্থায় ৩০৫ জন রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করে এবং ভাসানচরে আশ্রয় দেয়। বিভিন্ন সংস্থার হিসাব মতে, গত দেড় বছর সময়ে কমপক্ষে ৩শ’ জন রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা গেছেন এবং প্রায় ৫শ’ জনকে উদ্ধার করা হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক পর্যায়ের এনজিও ব্র্যাকের অভিবাসন সংক্রান্ত ইউনিটের প্রধান শরীফুল হাসান ভয়েস অফ আমেরিকাকে বলেন, সাগর পথে মালয়েশিয়া যাওয়ায় যথেষ্ট বিপদ ও ঝুঁকি রয়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং বাংলাদেশ অভিবাসন প্রশ্নে তাদের নীতি-কৌশল কঠোর করায় রোহিঙ্গাদের সাগর পথে যাত্রা কঠিন থেকে কঠিনতর হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com