বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় বিষাক্ত সাপের দংশনে কিশোরের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০, ৫.২৭ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে
সোহেল রানা , নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বিষাক্ত সাপের দংশনে আব্দুল জলিল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯জুন) রাত আড়াইটার দিকে মারা যায়। এরআগে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমবাটি গ্রামে সাপে দংশনের ঘটনাটি ঘটে। নিহত আব্দুল জলিল গ্রামের নইম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল জলিল ঘরের ভেতর চৌকিতে এবং তার বাবা-মা মেঝেতে শুয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে সাপ প্রবেশ করে আব্দুল জলিলের কানে কামড় দিয়ে থাকে। বিষাক্ত সাপের দংশনের যন্ত্রনায় কানের কাছ হাত দিয়ে সাপ ধরে চিৎকার দেয় আব্দুল জলিল। পরে তার চিৎকারে বাবা-ঘুম থেকে উঠে সাপটি মেরে ফেলে।
স্থানীয় পাটিচাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হানুল আলম বলেন, ছেলেটি ঘুমের মধ্যে সাপটি ধরে ফেলে। পরে বাবা-ছেলে মিলে সাপটিকে মেরে ফেলে। শুনেছি স্থানীয় ভাবে ওঝা-কবিরাজ দিয়ে ঝাঁড়-ফুক দেয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যায়। তবে ঝাঁড়-ফুক দেরী হওয়ায় এ মৃত্যু হয়েছে বলে মনে করছেন তিনি।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ভাবে নিহরের পরিবার লাশটি দাফনের প্রক্রিয়া করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com