বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মধ্যবাড্ডায় আগুন তিনটি দোকান পুড়ে গেছে

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০, ৩.০৫ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

রাজধানীর মধ্যবাড্ডায় আজ সকালে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কিছুসময়ের মধ্যে নিয়ন্ত্রনে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ১০টা ৪ মিনিটে রাজধানীর মধ্যবাড্ডার প্রাণ সেন্টারের বিপরীতে তিনটি দোকানে অগুন লাগে।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি ভাবে নিভানো হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, আগুনে এলাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এসময় স্থানীয় লোকজন ও এলাকাবাসিরা ঘটনাস্থলে এসে ভীড় জমায় এবং দোকানের আগুন নেভানোর চেষ্টা চালায়।
লিমা খানম জানান, আগুনে মুদি দোকানসহ তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্বার করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com