বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন পুলিশ নিহত

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০, ১.৩৫ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানে কর্মকর্তারা জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত সংল্গ্ন প্রদেশ বাদাকশানে রাস্তায় পাতা এক বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন পুলিশ নিহত হয়েছে। এই বোমা হামলাটি এমন এক সময়ে হলো যখন আফগানিস্তানের বিবদমান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক বোঝাপড়াকে এগিয়ে নিতে আমেরিকার শান্তির দূত জালমে খলিলজাদ ঐ অঞ্চলে আবার তাঁর সফর শুরু করেছেন। প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে রাতের বেলাকার ঐ হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর একটি যানবহর যারা কীনা খাস জেলায় তালিবান বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত আফগান সেনাদের সাহায্য করতে সে দিকে যাচ্ছিল। তিনি বলেন নিহতদের মধ্যে একজন স্থানীয় পুলিশ কমান্ডারও রয়েছেন। তিনি অবশ্য দাবি করেন গত রাতে খাসের ঐ লড়াইয়ে সরকারি বাহিনী তালিবানদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং এতে তালিবানের একজন প্রধান কমান্ডার নিহত হয়েছে।

তালিবান অবশ্য ঐ বোমা বিস্ফোরণ কিংবা সংঘর্ষ সম্পর্কে তাৎক্ষণিক কোন মন্তব্য দেয়নি। ঐ সংঘর্ষটি হয়েছে বাদাকশান প্রদেশে যেখানে বিদ্রোহীরা অনেকগুলো জেলাই নিয়ন্ত্রণ করছে। বাদাকশান প্রদেশটি একাধারে তাজিকিস্তান, পাকিস্তান এবং চীনের সীমান্ত সংলগ্ন। ও দিকে শুক্রবার দিনে আরও আগের দিকে বিদ্রোহীদের হামলায় দক্ষিণ আফগানিস্তানে মহাসড়ক পুলিশবাহিনীর ১৫ জন সদস্য প্রাণ হারায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তালিবান অবশ্য আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর উপর আক্রমণ বন্ধ করেছে তবে সাম্প্রতিক সপ্তাগুলোতে আফগান নিরাপত্তা বাহিনীর উপর হামলা বেড়ে গেছে। এ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকালই ঘোষণা করে যে খলিলজাদ কাতার , পাকিস্তান এবং আফগানিস্তান সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন। সেখানে তিনি চুক্তিতে দেয়া সব প্রতিশ্রুতির বাস্তায়ন পর্যালোচনা করে দেখবেন , বিশেষত সহিংসতা হ্রাস এবং বন্দি বিনিময়ের ব্যাপারটা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com