বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মালিতে আল-ক্বায়দা নেতা নিহত : ফ্রান্সের দাবি

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০, ১.২৯ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ফ্রান্সে কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইসলামিক মাঘরেবের আল ক্বায়দা নেতা আব্দেল মালেক দ্রুকদেলকে, মালির উত্তরাঞ্চলে হত্যা করেছে। এই খবর নিশ্চিত হলে সাহেল অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই বিষয়টি একটি বড় রকমের অগ্রগতি বলে গণ্য করা হবে। মনে করা হচ্ছে জুন মাসের তিন তারিখে আব্দেল মালেক দুকদেল এবং তার সহযোগীদের ফরাসি বাহিনী এবং তোদের জোট হত্যা করেছে। একাধিক টুইট বার্তায় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন যে আলজিরিয়ার সীমান্তের কাছে মালির উত্তরাঞ্চলে যেখানে উগ্রবাদী গোষ্ঠিগুলো খুব তৎপর সেখানেই এই অভিযান চালানো হয়। সাহেল অঞ্চলে আল ক্বায়দা ইন ইসলামিক মাঘরেবের তৎপরতাগুলোর জন্য এই জিহাদি নেতাকে দায়ী করা হয়। তবে ঐ গোষ্ঠি দ্রুকদেলের হত্যার বিষয়টি নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড অবশ্য বলেছে দ্রুকদেলকে খুঁজে পাবার ব্যাপারে তারা সহযোগিতা করেছে। কর্নেল ক্রিস কার্নস বলছেন , এই মিশনটি ছিল সম্মিলিত জয়ের মিশন। জাতিসংঘ বলেছে যে দ্রুকদেল ছিল একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, সে প্রকাশ্য স্থানে শ ত শত লোককে হত্যা করেছে। অ্যালজিয়ার্সে সরকারী দপ্তর এবং জাতিসংঘের শরনার্থী কমিটির দ্প্তরে হামলা চালানওর জন্য তাকে আলজিরিয়ায় মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়। ঐ আক্রমণে ২৬ জন নিহত এবং ১১৩ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com