বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ১.৩১ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। সেই সাথে বাড়ছে মৃত্যু। আজ পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৬৭ লাখ ছাড়িয়েছে। আর প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার।

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩৪ হাজার ৮৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৭৫ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৭ হাজার ৩৮০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ হাজার ৩৪৪ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৭৩৪ জন।

আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের স্থানে রয়েছে ব্রাজিল আর মৃতের দিক থেকে তৃতীয় অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২১ জনের।

মৃতের দিক থেকে ব্রাজিলের পরের স্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন।

ব্রাজিলের পরেই আক্রান্তের দিক থেকে নাম রয়েছে রাশিয়ার। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৪৯ হাজার ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২০ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com