বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরা নিয়ে নতুন পরামর্শ দিয়েছে

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ১.০০ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাস্ক পরা নিয়ে নতুন পরামর্শ দিয়েছে। সংস্থাটি বলছে, যেখানে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়েছে এবং সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না সেখানে মাস্ক পরা উচিত।
গত ডিসেম্বরে চীনে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে মাস্ক পরার বিষয়টি বিশ্বজুড়েই ব্যাপক আলোচিত হয়ে আসছে।
ডব্লিউএইচও এর প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস শুক্রবার নতুন গবেষণার আলোকে বলেছেন, বিশ্বে বিভিন্ন দেশের সরকারগুলোর উচিত ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এলাকায় এবং যেখানে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না সেসব জায়গায় জনগণকে মাস্ক পরায় উৎসাহিত করা।
তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, কোভিড -১৯ থেকে রক্ষায় কেবলমাত্র মাস্কই যথেষ্ট নয়, সম্ভব হলে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে।
ডব্লিউএইচও কোভিড- ১৯ এর উপসর্গ থাকা রোগীকে বাড়িতেই অবস্থান করার পরামর্শ বহাল রেখে বলেছে, ভীষণ জরুরি কোন প্রয়োজনে বাইরে যেতে হলে তাদেরকে অবশ্যই মেডিক্যাল মাস্ক পরতে হবে।
এছাড়া বাড়িতে আক্রান্ত ব্যক্তির দেখভাল যিনি করবেন তাকেও মেডিক্যাল মাস্ক পরতে হবে। স্বাস্থ্যকর্মীদের মেডিক্যাল মাস্ক পরার পাশাপাশি সুরক্ষা সরঞ্জামও গ্রহণ করতে হবে।
এদিকে ডব্লিউএইচও তার নতুন পরামর্শে আরো বলেছে, ব্যাপকভাবে সংক্রমিত এলাকা এবং স্বাস্থ্য কেন্দ্রে কাজ করছে কিন্তু কোভিড- ১৯ রোগীর সঙ্গে সম্পৃক্ত নয় এমন সকলকেও মেডিক্যাল মাস্ক পরতে হবে।
সংস্থাটি সাধারণ জনগণের জন্যে কাপড়ের তৈরি তিনি স্তর বিশিষ্ট নন মেডিক্যাল মাস্ক সুপারিশ করছে। এর প্রথম স্তরে সূতি কাপড়, দ্বিতীয় স্তরে ফিল্টারের কাজ করবে এমন নন ওভেন পলিপ্রোপিলেন এবং সবশেষে বাইরের দিকে পানিরোধী পলিস্টার
জাতীয় কাপড় থাকবে।
তবে মাস্ক ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কেবলমাত্র একটি উপায় উল্লেখ করে টেডরস বলেন, এটি শারিরীক দূরত্ব কিংবা হাত পরিস্কারের পরিপূরক নয়।
তিনি বলেন, খুঁজে বের করা, বিচ্ছিন্ন করা, পরীক্ষা ও চিকিৎসা করা প্রতিটি
ক্ষেত্রে জরুরি। আমরা জানি এটিই কাজ করে। আর প্রত্যোকটি দেশে কোভিড- ১৯ মোকাবেলায় এটিই সর্বোত্তম প্রতিরক্ষা।
উল্লেখ্য, বিশ্বে কোভিড -১৯ এ সংক্রমিত লোকের সংখ্যা অন্তত ৬৭ লাখ। মারা গেছে ৩ লাখ ৯০ হাজারেরও বেশি লোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com