বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জর্জ ফ্লয়েডের জন্য ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০, ১২.২৪ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে শোকার্ত মানুষেরা জর্জ ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। এক সপ্তাহের বেশী সময় ধরে বিচার ও পদ্ধতিগত সংস্কারের দাবিতে পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত রয়েছে। নাগরিক অধিকার নেতা রেভারেন্ড অ্যাল শাপর্টন নর্থ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের জন্য একটি ব্যক্তিগত অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

শাপর্টন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, “যারা আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অসংগত ভাবে নিহত হয়েছে এবং গোঁড়ামি ও বর্ণবিদ্বেষের কারণে অসংগত ভাবে নিহত হয়েছে তাদের দীর্ঘ তালিকা আমাদের কাছে রয়েছ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ফ্লয়েড পরিবার শেষকৃত্য পালন করেছে। ফ্লয়েড-এর ভাই টেরেন্স ফ্লয়েড, ব্রুকলিন-এর বরো-তে অনুষ্ঠিত ঐ শেষকৃত্যে উপস্থিত ছিলেন, যেখানে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস এবং কংগ্রেস বিধায়ক ইয়ভেটের ক্লার্কের বক্তব্য রাখার কথা ছিল। যে রাজ্যে ফ্লয়েড জন্মগ্রহণ করেণ, উত্তর ক্যারোলিনায় শনিবার সর্বসাধারনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর হিউস্টনে সোমবার আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ফ্লয়েড তাঁর জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন। ওয়াশিংটনে, সেনেটের ডেমোক্রেট ককাস-এর সদস্যরা বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল-এর ইম্যান্সিপেশন হলে সমবেত হয়ে ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করেন। মিনিয়াপলিসের পুলিশ অফিসার ডেরেক চভিয়ান জর্জ ফ্লয়েডের ঘাড়ে তাঁর হাঁটু চেপে রাখেন ৮ মিনিট ৪৬ সেকেন্ড। এরপরই ফ্লয়েড মারা যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com