মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে করোনায় আক্রান্তে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ৬.১২ পিএম
  • ৫২৫ বার পড়া হয়েছে

বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে এখন ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ব্রাজিলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪১৭ জনেরও বেশি মানুষ। একই সময়ে করোনায় নতুন করে এক হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৬৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। তাদের এই আশঙ্কা সত্যি হলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত তিন গুণ বেশি হবে।

দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো শুরু থেকেই করোনাভাইরাসকে ছোট ফ্লু হিসেবে আখ্যা দিয়ে আসছেন। ভাইরাসটির বিস্তার রোধে দেশটির কোনও কোনও প্রাদেশিক সরকার লকডাউন ঘোষণা করলেও এর কারণে বেকারত্ব বাড়ছে উল্লেখ করে সেসব সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে আসছেন তিনি।

এদিকে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন যা মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে তা ব্যাপক আকারে ব্যবহারের তাগিদ দিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরপর পদত্যাগ করেন দুইজন স্বাস্থ্য মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com