বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীর মিন্টো রোডে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১১.৪৪ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

রাজধানীর মিন্টো রোডে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন ।
নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম সামির (২১),অপর জন অজ্ঞ্যাত যুবক (২০)। আর আহতের নাম আলীফ (১৯)।
আজ বৃহস্পতিবার বিকেলে মিন্টো রোড ডিবি পুলিশের অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ডিএমপি’র রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টার গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসের সামনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সামির,আলীফ সহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় লোকজন উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামির সহ দ্ইুজনকে মৃত ঘোষনা করেন। এক ঘটনায় আহত আলীফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ডিএমপির রমনা থানা পুলিশ জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সামির ধানমন্ডি আইডিয়ালের ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কেরানীগঞ্জে। অপর নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।আর আহত আলীফ উইলস লিটল ফ্লাওয়ারের ১ম বর্ষের শিক্ষার্থী।
ডিএমপি রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন আজ গনমাধ্যমকে বলেন, তিন যুবক এক মোটরসাইকেলে ছিল। তারা সিদ্ধেশ্বরীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, শুধু দুইজনের নাম জানতে পেরেছেন। বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com