মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দু’টি বিশেষ ফ্লাইট_২৭২ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে_যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৭.৪৩ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী বর্তমান করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া বাংলাদশী বংশোদ্ভূত আরো ২৭২ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে একাদশ দফায় যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি বিশেষ ফ্লাইট।
আজ সকাল ১০ ও ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথকভাবে বিশেষ এ দুটি ফ্লাইটে করে ব্রিটিশ এই নাগরিকরা যাত্রা করেন বলে বিমান কর্মকর্তা মো. জাকির হোসাইন সুমন জানান। তিনি জানান, আজ সিলেট থেকে একাদশ দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এক শিশুসহ মোট ২৭২ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।
বর্তমান করোনা পরিস্থিতিতে এ নিয়ে মোট এগারো দফায় সিলেট-ঢাকা-লন্ডনের উদ্দেশ্যে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশ থেকে ফেরত যাচ্ছেন।
এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন,২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন,২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ৬ষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন,৭মে অষ্টম দফায় ১৪৩ জন, ১০মে নবম দফায় ৪৭জন, ২০মে দশম দফায় ২৭৫ জন ও আজ এগারো তম দফায় ২৭২ জনসহ এ নিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে সর্বমোট ১৬৯৬ জন আটকেপড়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com