মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লকডাউন শিথিল হচ্ছে নিউইয়র্কে

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৫.১০ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের তাণ্ডবে নাকাল সারা বিশ্ববাসী। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্ক সিটি। করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে চলছে লকডাউন। এবার লকডাউন থেকে বের হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ড। সেখানে লকডাউন শিথিলের প্রথম ধাপ ২৯ মে থেকে শুরু হতে পারে। কারণ, ইতিমধ্যেই হাসপাতালে নতুন রোগী ভর্তি এবং আইসিইউতে রোগীর সংখ্যা কমেছে। টানা ১৪ দিন যাবত সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত হারে কমছে।

স্টেট গভর্নর এ্যান্ড্রু কুমো মঙ্গলবার নিয়মিত ব্রিফিংকালে আরও জানান, স্বাস্থ্যনীতি মেনে চলার অঙ্গীকারে ইতিমধ্যেই এই স্টেটের ৫টি অঞ্চলে লকডাউন শিথিল করা হয়েছে। এই উইকেন্ড থেকে আরও দুটি অঞ্চল তথা ক্যাপিটল রিজিয়ন এবং ওয়েস্টার্ন নিউইয়র্কে শিথিল হচ্ছে।

২৮ মে পর্যন্ত বিদ্যমান লকডাউনের মধ্যে নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডে নতুন রোগী ভর্তি এবং মৃত্যুর হার কমার চলমান ধারা অব্যাহত থাকলে ২৯ মে থেকেই এই দুটি এলাকায়ও লকডাউন শিথিলের প্রক্রিয়া শুরু হবে। সবটাই নির্ভর করছে সামনের সাতদিনের গতি-প্রকৃতির উপর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com