শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ঘূর্নিঝড় আম্পান: সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করবে, ১০ নম্বর মহাবিপদ সংকেত

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৫.০০ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় আম্পান আজ সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় আম্পান আজ বুধবার সকাল ছয়টায় মোংলা সমুদ্র থেকে ৩৯০ কিলোমিটার, পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১০ কিলোমিটার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। ফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, আম্পান মোকাবিলায় প্রস্তুতি নিয়ে সর্বক্ষন খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে উপকূলীয় এলাকা থেকে এরই মধ্যে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আম্পান দিঘা থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আম্পানের প্রভাবে দিঘায় বৃষ্টি শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com