সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫, ৫.৫৩ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ-ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার (১৮ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘরাধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় “জিংক ধান-১০২” শীর্ষক কৃষক মাঠ দিবস কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

তবে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান লিমা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণঅধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম,পিও মোঃ মিজানুর রহমান প্রমুখ।

উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা,জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশেষ আলোচনা করা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কৃষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com