মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাতারে মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০, ১২.০১ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তাণ্ডব। করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। কাতারে করোনাভাইরাসের বিস্তার রোধে সব নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করছে। মাস্ক না পরলে সেখানে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হবে। কাতার বিশ্বের প্রথম দেশ যারা মাস্ক না পরার জন্য এমন কঠোর শাস্তির বিধান করেছে।

আজ রবিবার থেকে জনসাধারণকে মাস্ক ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি ও জরিমানা করতে শুরু করেছে। বিশ্বের সবচেয়ে কঠোরতম মাস্ক না পরার শাস্তি এটাই।

কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।

দেশজুড়ে করোনার বিস্তার বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে কাতার প্রশাসন। উপসাগরীয় দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কাতারে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে। দেশটির ১ দশমিক ১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র- ডেইলি সাবাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com