মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকায় করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে ৮৮৭৩০ জন

  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০, ৪.৩০ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে মৃত্যু হয়েছে ১২৩৭ জন মানুষের। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। নতুন করে মৃতের সংখ্যা ধরে আমেরিকায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৭৩০ জনের। শনিবারের জনহপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান সামনে এসেছে।

হিসেব বলছে এখন পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লক্ষ ৬৬ হাজার ৬৮২ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন আড়াই লক্ষেরও বেশি মানুষ।

দেশের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নিউইয়র্ক। সেখানে মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি মানুষের। আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার বেশি। মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত ৭৬ হাজার, মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। মিচিগানে ৫০ হাজার আক্রান্ত হলেও সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের।

বিশ্বজুড়ে ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ মৃত্যু হয়েছে। আমেরিকার পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ব্রিটেন। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষের বেশি মানুষ। পরিস্থিতি এগোচ্ছে ভয়ংকরের দিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com