বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনা রোগী সনাক্তে কুকুর ব্যবহার করতে যাচ্ছে ব্রিটিশ গবেষকরা

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১০.১৭ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা বিশ্বে গ্রহণ করা হয়েছে নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। এবার করোনা রোগী সনাক্তে কুকুর ব্যবহার করতে যাচ্ছে ব্রিটিশ গবেষকরা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগী কোনো ধরনের পরীক্ষা ছাড়াই কুকুর চিহ্নিত করতে পারবে কিনা, তা পরীক্ষা করে দেখছেন গবেষকরা।

আজ শনিবার ব্রিটিশ সরকার জানিয়েছে, এ গবেষণার জন্য পাঁচ লাখ পাউন্ড খরচ করা হচ্ছে। ডুরহাম ইউনিভার্সিটির লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন এবং ব্রিটিশ সংস্থা মেডিকেল ডিটেকশন ডগ যৌথভাবে ওই গবেষণাটি করছে।

ব্রিটিশ মন্ত্রী জেমস বেথেল বলেছেন, প্রশিক্ষিত কুকুররা ক্যান্সারে আক্রান্ত রোগী শনাক্ত করতে পারে। আমি মনে করি এই পদ্ধতি অবলম্বন করে করোনা আক্রান্ত রোগী চিহ্নিত করা সম্ভব হবে।

লন্ডন হসপিটাল থেকে এজন্য করোনা রোগীর নমুনার গন্ধ সংগ্রহ করে ছয়টি কুকুরকে শুঁকতে দেওয়া হবে। আক্রান্তদের এবং আক্রান্ত নয়, এমন মানুষের গন্ধ তাদেরকে আলাদাভাবে চিনিয়ে দেওয়া হবে।

এর আগে ক্যান্সার, ম্যালেরিয়া এবং পারকিনসন রোগ কুকুরকে চিনিয়ে সফলতা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরাও কুকুরের মাধ্যমে করোনা রোগী চিহ্নিতের দিকে হাঁটছেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com