মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তুরস্কের কর্তৃপক্ষ আজ চার কুর্দিপন্থী মেয়রকে আটক করেছে

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১২.০২ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

তুরস্কের কর্তৃপক্ষ আজ সে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলে চার কুর্দিপন্থী মেয়রকে আটক করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়রদের তাঁদের বাড়ি থেকেই আটক করা হয়। সরকার অভিযোগ করছে যে, এই দলটি বেআইনি ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে ‍যুক্ত। এদেরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এবং সরকার নিয়োজিত ব্যক্তিদের এদের স্থলাভিষিক্ত করা হয়। তবে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই চার মেয়রই ২০১৯ সালের মার্চ মাসে নিজেদের এলাকার নির্বাচনে জয়লাভ করেন। গত নির্বাচনে বিজয়ী প্রায় ৪৫ মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং তাদের মধ্যে ২১ জনকে সন্ত্রাসী অভিযোগে কারারুদ্ধ করা হয়েছে। তাছাড়া পিপলস ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যানসহ সাত সাবেক বিধায়কও এখন জেলে রয়েছেন।

এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচ এসব গ্রেপ্তারের বিষয়ে তুরস্কের সমালোচনা করে বলেছে, এতে জনগনের ভোটাধিকারকে খর্ব করা হচ্ছে। তবে তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com