মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্যামেরুনে জনসাধারণের মাঝে মাস্ক ছাড়া ঘুরলে গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ১০.৫১ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

প্রকাশ্যে মাস্ক না পরার দায়ে ক্যামেরুনে পুলিশ কয়েকশ মানুষকে আটক করেছে। মধ্য আফ্রিকার ঐ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সতেরো বছর বয়সী ডেভিড নাগওয়া ফ্রু বলেন, বৃহস্পতিবার সকালে রাজধানীর ইয়াউন্ডে পুলিশ ও আটককারী একটি দল তাকে ও তার দুই ছোট বোনকে আটক করে। ফ্রু বলেণ, তারা মুখোশ পরা ছিলেন না বলেই পুলিশ বাজারে যাওয়ার পথে ট্যাক্সি থেকে তাদের আটক করে।

তিন ঘণ্টা থানায আটক থাকার পর প্রত্যেকের জন্য দুই হাজার টাকা জরিমানা পরিশোধ করে তারা মুক্তি পান। অনেক মানুষ যারা টাকা পরিশোধ করেনি তারা এখনো আটক রয়েছে বলা জানান ফ্রু। একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলতে গিয়ে ফ্রু জানিয়েছেন, যদিও তাদের কোনও রসিদ ইস্যু করা হয়নি, তবুও পুলিশ তাদের জানিয়েছে, তিনি ও তার বোনদের যে টাকা পরিশোধ করতে হয়েছে, তা তাদের মুখোশ না পরার জন্য জরিমানা করা হয়েছে এবং ওই টাকা রাজ্যের কোষাগারে পাঠানো হবে বলে তাদের আশ্বস্ত করা হয়।

পুলিশ কর্মকর্তা ওসওয়াল্ড আতেবা বলেন, অফিসাররা ক্যামেরুন সরকারের আদেশ পালন করছেন। প্রকাশ্যে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।তিনি জানান, রাস্তা, বাজার, পানশালা ও জনপ্রিয় স্পট সহ বিভিন্ন স্থানে যাদের মাস্ক ছাড়া ঘুরতে দেখা যাবে তাদের সবাইকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মাস্ক ছাড়া চালক ও যাত্রীদের দেখা মাত্র যানবাহন জব্দ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com