রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ব্রিটেনের বৃদ্ধাশ্রম গুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ৪.৩৫ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে। করোনায় আক্রান্ত হয়ে দেশে দেশে প্রাণ যাচ্ছে হাজারো মানুষের। করোনার তাণ্ডব চলছে ইউরোপের যেসব দেশে তার মধ্যে ব্রিটেন অন্যতম।

ব্রিটেনের ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতে (কেয়ার হোম) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সে এর এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সরকারের তথ্যের উপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসে আট সপ্তাহে (১ মে পর্যন্ত) ব্রিটেনে মারা গেছে ৩৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতে ২০ হাজার জন মারা গেছে।

তবে এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃত্যুর হিসাব নেই। করোনা আক্রান্ত বহু রোগী যারা কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মারা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com