মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর হত্যাকাণ্ড ছিলো দেশের সার্বভৌমত্বের ওপর একটি চরম আঘাত

  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.০২ পিএম
  • ৫০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর হত্যাকাণ্ড ছিলো দেশের সার্বভৌমত্বের ওপর একটি চরম আঘাত। এই নির্মম ঘটনার স্মৃতি ধরে রাখা এবং একে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া বর্তমান সরকারের দায়িত্ব। এটি নিশ্চিত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিলো না, এটি ছিলো দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা। সেই ভয়াবহ দিনে আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতি ধরে রাখা এবং যথাযথ সম্মান প্রদর্শন করা এই সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই জাতীয় ট্র্যাজেডিকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হই, তবে ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রশ্নে সীমান্তবাহিনীকে (বিজিবি) আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সামরিক বাহিনীকে আরও আধুনিকায়ন করবে সরকার।

এর আগে প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com