মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিরাজগঞ্জে ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুজনকে কারাদণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৪৪ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে জবাইকৃত ৮টি ঘোড়ার প্রায় ৪০০ কেজি মাংস গাজীপুরে বাজারজাতের সময় দু’জনকে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীর একটি চর এলাকা থেকে হাড়বিহীন ১১টি বস্তায় ভরা ৪০০ কেজি মাংস একটি পিকআপে করে গাজীপুরে নেওয়ার সময় মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ডাংগাপাড়া গ্রামের আবজুল্লাহর ছেলে কাওছার আলী পলাশ (৩৫) ও জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর একই ধরনের অভিযানে ৭ বস্তা ঘোড়ার মাংস জব্দ করে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

–একুশে টেলিভিশন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com