মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.২৪ পিএম
  • ৪১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন ট্রধান জানান, স্বতন্ত্র প্রার্থী শিখা একটি গাড়িতে তার ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনতেছিল। এ সময় খবর পেয়ে স্থানীয়রা ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষ  হয়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করে বলেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তাকে শ্লীলতাহানি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com