নির্বাচনের ফলাফল যাই হোক, বিএনপি তা স্বাগত জানাবে এবং মেনে নেবে বিএনপি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন প্রভাবিত করা যায় না। নির্বাচনের ফলাফল যাই হোক, বিএনপি তা স্বাগত জানাবে এবং মেনে নেবে। তবে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি এই নির্বাচনে ভূমিধস বিজয় পাবে বলে তারা আশা করছেন।
মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, জামায়াত কৌশল করে অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply