মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৬.৩৬ পিএম
  • ৬৭ বার পড়া হয়েছে

ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ারে’ এক হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবারটির জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ফান্ড থেকে নগদ এক কোটি টাকাও দেওয়া হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, হাদির পরিবারকে এক কোটি টাকা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দেওয়া হবে ফ্ল্যাটের জন্য। ফ্ল্যাট কিনতে যা খরচ হবে, তারপর বাকি টাকা ফেরত আসবে। এছাড়া প্রধান উপদেষ্টার ফান্ড থেকে এক কোটি টাকা দেওয়া হচ্ছে হাদির পরিবারের জীবিকার জন্য।

এসময় অর্থ উপদেষ্টা জানান, সরকার সার, সয়াবিন ও কোস্টগার্ডের জন্য স্পিডবোট আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ মঙ্গলবার শরিফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com