মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পরিবেশ, জীববৈচিত্র্য ও নদী রক্ষায় কাজের ধারাবাহিকতা প্রয়োজন : সৈয়দা রিজওয়ানা হাসান

  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৬.১৪ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং বন ও নদী রক্ষায় কাজের ধারাবাহিকতা প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘদিনের বিরাজমান সমস্যাগুলো সমাধানে অন্তর্বর্তী সরকার আইনের সংশোধন ও নতুন নীতিমালা প্রণয়ন ও সংস্কার গ্রহণ করেছে। সরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন, শিল্প ও গৃহস্থালি দূষণ, লবণাক্ততা ও প্রবাহ হ্রাস মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে।

উপদেষ্টা আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ২০০২ সাল থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এটি কার্যকর হয় নাই। কাঁচাবাজারে পলিথিন ব্যবহার হলেও সুপার শপে বন্ধ হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করা হয়েছে, এতে পুলিশকে জরিমানা ও শাস্তির ক্ষমতা দেওয়া হয়েছে। পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার পাঁচটি নদী (বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী) এবং আটটি বিভাগের আটটি নদী নিয়ে প্রকল্প নেয়া হচ্ছে। এ সকল নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর আয়োজনে ৯-১০ জানুয়ারি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ফিরোজ আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা সহ-সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com