মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭.৩৩ পিএম
  • ৭৮ বার পড়া হয়েছে

(বাসস) : বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ।

দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন। এর মাধ্যমে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে একই স্থানে বেলা ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী করবে।

এছাড়া, সেখানে বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হবে।

একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনী দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী আয়োজন করবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সারা দেশে ব্যান্ড শো আয়োজন করবে। সব অনুষ্ঠানই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com