মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ২.২১ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে
ভারতে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন, যা নতুন রেকর্ড। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যাও এক লাফে বেড়ে হয়েছে ৬৭ হাজার ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। তার জেরে দেশে মোট মৃতের সংখ্যা এখন ২ হাজার ২০৬ জন।
দেশে সংক্রমণ বাড়লেও, সুস্থ হয়ে ওঠার হারও অনেকটা বেড়েছে। গতকাল রবিবার সুস্থ হয়ে ওঠার হার ছিল ২৬.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৩১.১৪ শতাংশ। ইতোমধ্যেই করোনাকে হারিয়ে সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন।
তবে সংক্রমণের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ২২ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৮৩২ জনের। সুস্থ হয়েছে ৪ হাজার ১৯৯ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত ৮ হাজার ১৯৪ জন। মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে দিল্লিকে টপকে গিয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা সাত হাজার ২০৪ জন। সেখানে মৃত্যু হয়েছে ৪৭ জনের। দিল্লি নেমে এসেছে চতুর্থ স্থানে। সেখানে আক্রান্ত ৬ হাজার ৯২৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের।গতকাল রবিবার নবান্ন জানিয়েছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সরাসরি কোভিডে মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, করোনার কারণে মৃতের সংখ্যা ৯৯ থেকে বেড়ে হয়েছে ১১৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com