মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিসাইল নিক্ষেপ করে নিজেদের জাহাজ বিধ্বস্ত করলো ইরান, নিহত ২০

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৩.১৩ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

জাহাজের ওপর মিসাইল ছুড়ে ২০ জনকে হত্যা করেছে ইরানের নৌবাহিনী। পারস্য উপসাগরে রবিবারের এই ঘটনাকে ‘মানবসৃষ্ট ভুল’ বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সির।

এই ভুল তাদের প্রথম নয়, এর আগে আমেরিকার সঙ্গে উত্তেজনার জেরে ভুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের যাত্রী বিমান বিধ্বস্ত করেছিল ইরান, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। আবারও সেই একই ধরনের ভুল করে বসল ইরান?

প্রতিবেদনে বলা হয়েছে, জামারান থেকে ছোড়া সি-৮০২ নুর মিসাইল হঠাৎ অন্য একটি জাহাজের ওপর আঘাত হানে।

এতে আরও বলা হয়, ইরানি নেভিবহরে যুক্ত হওয়া নতুন ওই জাহাজে ৩০ থেকে ৪০ জন সদস্য ছিলেন।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ওই জাহাজের কমান্ডারও আছেন।

গত মাসে দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়। পরে আমেরিকা বিবৃতিতে জানায়, ইরান তাদের ‘হয়রানি’ করেছে।

এর ভেতর গত শনিবার গুজব ছড়ায়, যুক্তরাষ্ট্রের একটি ড্রোন নিজেদের সীমানার পানিতে ফেলেছে ইরান। পরে এটি নিয়েও দুই দেশ তর্কে জড়ায়।

পারস্য উপসাগরে ইরানের চলমান মহড়া সাম্প্রতিক এই উত্তেজনাকে কেন্দ্র করেই।

ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ক্রপস (আইআরজিসি) জানিয়েছে, এটি মানবসৃষ্ট ভুল বলে ধারণা করা হচ্ছে। তবু গোটা বিষয়টি তদন্ত করা হবে।

পারস্য উপসাগরে আমেরিকার সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে এই ঘটনা ইরানকে আরও চিন্তিত করবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com