রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

উহানে আবার নতুন করে করোনা হানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ২.৩৭ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের জন্মস্থান খ্যাত চীনের উহানে আবারও নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। টানা ৩৭ দিন পর শহরটিতে নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।

রোববার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গুরুতর অবস্থায় এক রোগীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আক্রান্ত ওই রোগীর প্রতিবেশীদের নমুনায় পরীক্ষায় আরও ২০ জনের করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে ওই রোগীর স্ত্রীসহ পাঁচজনের কোনো উপসর্গ ছিল না।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাতে উহানের স্বাস্থ্য কমিশন জানায়, আগে যেসব এলাকায় সামাজিক সংক্রমণ শুরু হয়েছিল নতুন আক্রান্তের সঙ্গে সেখানকার সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে। উপসর্গহীন রোগীদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চীনের জাতীয় ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সরকারি হিসাবে উপসর্গহীন রোগীদের যোগ করা হয়নি।

গত ৮ এপ্রিল টানা ৭৬ দিন লকডাউনে থাকার পর উহান শহরে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। শনিবার পর্যন্ত এ শহরে ৫০ হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com