মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি কামাল তিন দিনের রিমান্ডে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮.২৩ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আব্দুল্লাহ সিদ্দিক নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারকৃত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ ভোরে রাজধানী থেকে কামালকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে জুলাই আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com