বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে শ্রমিক দিবসে বিএনপি সমাবেশ করবে বিএনপি

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮.৪১ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ১ মে শ্রমিক দিবসে বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সমাবেশ উপলক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আশা করছি বিশাল জনসভা হবে।মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। যৌথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরমহ দলের যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

১ মে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আশা করছি সরকারি ছুটির দিনে সমাবেশ হওয়ার কারণে জনদুর্ভোগ কম হবে। আমাদের ইচ্ছা ছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে ম্যাডামকে (খালেদা জিয়া) থাকতে অনুরোধ করব। কিন্তু উনার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেছি। আশা করছি, তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ঢাকার সমাবেশে আশপাশের জেলার নেতারা অংশ নেবেন। আর অন্যান্য জেলার নেতারা নিজ-নিজ উদ্যোগে স্ব-স্ব জেলায় কর্মসূচি পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com