মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিংয়ের আশঙ্কা

  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭.৩৫ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে দেশজুড়ে লোডশেডিং বেড়েছে, ঘাটতি দাঁড়িয়েছে সাড়ে ৪০০ মেগাওয়াটের বেশি।

জানা গেছে, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে একটি ইউনিট ৮ এপ্রিল এবং দ্বিতীয়টি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, ঘাটতি সামাল দিতে গ্যাস ও তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো হয়েছে। বিকেল ৩টা নাগাদ দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট, কিন্তু সরবরাহ ছিল ১৩ হাজার ৫৫২ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল প্রায় ৪৫০ মেগাওয়াট।

পিডিবির একজন কর্মকর্তা বলেন, আদানির কেন্দ্র থেকে এর আগে দিনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আসতো। গত কয়েকদিনেও ৭৫০ মেগাওয়াট পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন পুরোপুরি বন্ধ।

তিনি আরও জানান, শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় একটি ইউনিট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি না হলে রোববার থেকে লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিডিবি ইতোমধ্যে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহের অনুরোধ করেছে।

এদিকে পিডিবির সূত্রে জানা গেছে, শনিবার ছুটির দিন হওয়ায় বিদ্যুতের চাহিদা কিছুটা কম থাকলেও, রোববার (১৩ এপ্রিল) থেকে অফিস-আদালত খোলার পর চাহিদা বেড়ে যাবে। এর মধ্যেই দেশের উত্তরের অনেক এলাকায় ইতোমধ্যে তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের কারণে  মানুষের ভোগান্তি বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com