মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাঁচ ঘেরা ভবন নির্মাণে শিগগিরই নীতিমালা দেবে রাজউক রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সের নীতিমালা জারি ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল সীমান্তে মানুষ পারাপারে জড়িত ফিলিপের দুই সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি গাবতলী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষেধ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা ইসির বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ ১জন ব্যক্তি ৩টির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবে না:নির্বাচন কমিশন

নববর্ষের শোভাযাত্রার জন্যে ফ্যাসিবাদের প্রতীক মুখাবয়ব পুড়ে গেছে

  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭.১৮ পিএম
  • ৩৪ বার পড়া হয়েছে

নববর্ষের শোভাযাত্রার জন্যে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে মুখাবয়ব তৈরি করা হয়েছিল আজ তা আগুনে পুড়ে গেছে। এটি নৈরাজ্যবাদীদের কাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলা নববর্ষ উদযাপনের জন্য যে সাতটি বড় মোটিফ তৈরি করা হয়েছিল তার একটি শেখ হাসিনার ভয়ঙ্কর ফ্যাসিবাদী মুখাবয়ব। এটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বড়ো এই মোটিফে আগুন লাগানোর কারণে আশেপাশের অন্যান্য কিছু মোটিফও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্ভবত ভোর ৪:৪৫ থেকে ৫:০০ টার মধ্যে মোটিফটিতে আগুন লাগানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন।’

তিনি বলেন, ‘আগুন লাগানোর কাজটি সেই সময়েই করা হতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১২ই এপ্রিল, ভোর ৪:৫০ এর দিকে, কে বা কারা চারুকলা অনুষদের দক্ষিণ গেটের কাছে প্যান্ডেলের ভেতরে রাখা বিভিন্ন প্রতীকী মোটিফের মধ্যে ভয়ংকর ফ্যাসিস্টের মোটিফটিতে আগুন ধরিয়ে দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com