বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুর মুন্সিরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান, আহত ১০

  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৫.৪১ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিখ্যাত মুন্সিরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) ভোর সোয়া ৭টার দিকে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের পাশে দোকানগুলোতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

স্থানীয়রা জানান, নবির নামের একজনের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় নবীরের হার্ডওয়ার দোকান, শরীফের রঙয়ের দোকান, অনিলের ফার্মেসী, গণেশের স্বর্ণের দোকান, মুক্তার হার্ডওয়ারের দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, রহিমের ফার্মেসী ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার আগুনে বেশি ক্ষতিগ্রস্ত।

এছাড়াও বাকি দোকানগুলোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত আরও ১০ জন আহত হন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ব্যবসায়ীদের ধারণা,  তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, ‘মতলব দক্ষিণ উপজেলা ফায়ার থেকে দুটি ও চাঁদপুর সদরের তিনটি ইউনিটসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।’ইউএনবি

–

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com