সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ঝাড়ু মিছিল

  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২.১৪ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ-বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তারা ঝাড়ু মিছিল করে কাজ বন্ধ করে দেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তালতলী উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত ১১০০ মিটার সড়ক নির্মাণে দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী। দরপত্রে অংশগ্রহন করে কাজটি পেয়েছে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকারদারী প্রতিষ্ঠানকে ওই কাজের কার্যাদেশ ওই রাস্তার কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা।
জানা গেছে, মালিপাড়া থেকে নয়াপাড়া সড়কের নির্মাণকাজ এলজিইডি’র আওতায় চলছিলো। এ কাজের তদারকি’র দায়িত্ব উপজেলা এলজিইডির প্রকৌশলীর। তবে সড়ক নির্মাণ কাজটিতে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করেছিলো। এসময় স্থানীয় বাসিন্দারা কাজে অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। পরে স্থানীয় বাসিন্দারা নিম্মমানের কাজ বন্ধের দাবীতে ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাওসার হামিদ, রাসেল মৃধা, আলমাস খলিফা, জাহাঙ্গীর মিয়া বলেন, সড়কে একদম নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ করতে ছিলো। ব্যবহারিত ইট হাত দিয়েই ভাঙা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমার প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। তাঁরা আরও বলেন, ‘ওই প্রকৌশলীকে ‘ম্যানেজ’ করে ঠিকাদার দায়সারাভাবে রাস্তার কাজ করতেছিলো।

এ বিষয়ে জানতে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এনামুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে তালতলী উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, সামান্য কিছু ইট খারাপ ছিলো। সেগুলো বাছাই করে আলাদা রাখা হয়েছে এবং সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আমার কাছে অভিযোগ করছে। স্থানীয়রা অভিযোগ করায় প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়ে ইটের গুণগত মান যাচাই করতে বলা হয়েছে। মানসম্মত ইট না হলে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং নতুন করে মানসম্মত ইট দিয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com