মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২.১২ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর,প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশরাফ হোসেন,কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মোঃ আশরাফ শেখ, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রা, লাঠি খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়।
পরে পৃথকভাবে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয়।
এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন,পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান পান্না সহ দলের অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com