সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২.০৮ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে আনন্দ শোভাযাত্রা এবং পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন। তিনি বলেন, আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। এ দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দিন। আজ একটি নতুন দিনের, নতুন বছরের আগমন। এদিন আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথচলার প্রতিজ্ঞা করি। পুরনো দিনের সকল গ্লানি, মলিনতা ধুয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।

পিবিপ্রবি উপাচার্য আরও বলেন, নতুন বছর বয়ে আনুক সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি- নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তারা নাচ, গান, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় দিনভর সবাইকে মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পিরোজপুরের সাংবাদিকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com