সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফ্রি ফিলিস্তিন’ লেখা পতাকা হাতে নেইমারের ভাইরাল ছবিটি এআই দিয়ে করা

  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে, যেখানে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি পতাকা হাতে দেখা যাচ্ছে। ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ জানাচ্ছে, ছবিটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, নেইমারের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ৬ এপ্রিল থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে শুরু করলেও এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা ভেরিফায়েড সূত্র থেকে প্রকাশিত হয়নি। মূলত কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই ছবিটি ভাইরাল হয়েছে।

বিশ্লেষকরা জানান, ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একাধিক চিহ্ন রয়েছে। যেমন- পতাকাটির অস্বাভাবিক মসৃণতা ও ভাঁজহীন অবস্থা। ‘ফ্রি ফিলিস্তিন’ লেখাটি খুব নিখুঁত এবং সমান, যা কৃত্রিমভাবে বসানো মনে হয়। নেইমারের বৃদ্ধাঙ্গুল পতাকার পেছনে থাকলেও সেখানে আঙুলের স্বাভাবিক চাপ বা ছাপ দেখা যাচ্ছে না।

এছাড়াও নেইমারের মুখমণ্ডল, দাঁড়ি ও ত্বকের গঠন অতিরিক্ত নিখুঁত ও মসৃণ- যা সাধারণত এআই জেনারেটেড ছবিতে দেখা যায়। ছবি জুড়ে আলো, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রঙের বৈচিত্র্যও এআই তৈরি ছবির সাথে মিল পাওয়া গেছে।

ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষার পর দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

ভাইরাল ছবিটি দেখে অনেকেই ভাবছেন নেইমার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন, তবে বাস্তবে এমন কোনো পদক্ষেপ বা বার্তা নেইমারের পক্ষ থেকে আসেনি। ফলে এটি একটি এআই প্রযুক্তিনির্ভর ভুয়া ছবি বলে প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com