বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ১৬টি ব্যাংক হিসাবে অবরুদ্ধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭.২৪ পিএম
  • ৮৩ বার পড়া হয়েছে

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৬টি ব্যাংক হিসাবে অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

উল্লেখ,গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরাু ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কামরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) করা এ মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com