সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে হতদরিদ্র ৩ পরিবারের ৬টি গরু চুরি, ছয় লক্ষ টাকার ক্ষতি

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬.৪৩ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের ইন্দুরকানীতে হতদরিদ্র ৩ পরিবারের ৬টি গরু চুরি হয়েছে। এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ইন্দুরকানী গ্রামের হতদরিদ্র কাজল বেগমের আনুমানিক ৩ লক্ষ টাকা দামের ১টি গাভী ও ১টি বলদ, রেহেনা বেগমের ১ লক্ষ টাকা মূল্যের ২টি গাভী ও আলামিনের দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গরু নিয়ে গেছে চোরাই চক্র।

সংঘবদ্ধ চোরাই চক্রটি দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ন গরু, ইজিবাইক, অটোরিক্সাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া এই চক্রটি বিভিন্ন বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে সর্বস্ব চুরি করে আসছে। এ অবস্থা চললেও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

হতদরিদ্র কাজল বেগম জানান, অনেক কষ্ট করে দুটি গরু লালন-পালন করছি। কিন্তু চোরেরা আমার শেষ সম্বলটুকু নিয়ে গেছে।

এব্যাপারে ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা মোঃ রেজা করিম জানান, গরু চুরির ঘটনা শুনেই আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এছাড়া আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চোরাই গরু উদ্ধারে আমরা সবার্ত্মক চেষ্টা চালাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com