সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬.৪৫ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদারঃ-বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন আগে ওই নারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজালাল।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়,উপজেলার আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা হাবিল সিকদারের স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা ব্যয় পরিচালনায় কষ্টসহ শারীরিক অসুস্থতার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গত ১৫ এপ্রিল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে আমেনা বেগমকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিষপানের তিনদিন পর তার মৃত্যু হয়। পরে স্বজনরা তালতলী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আমেনা বেগমের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘নিহত আমেনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতার কারণে তিনদিন আগে বিষ পান করেন। তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com